নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হওয়ার আগে থেকেই রাজনীতির পারদ চড়েছে। শাসক দলের পক্ষ থেকে একাধিকবার এই মর্মে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কমিশন ও নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সোমবার পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্যে SIR ঘোষণা করলেন নির্বাচন কমিশন। আর সেই ঘোষণার পরই বাংলার সম্ভাব্য পরিস্থিতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
সূত্রের খবর, সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাংলায় SIR এর দিনক্ষণ ঘোষণা করা হয়। তবে এই SIR শুরুর আগে থেকেই বঙ্গ রাজনীতিতে শাসক - বিরোধী তরজা তুঙ্গে উঠেছিল। মুখ্যমন্ত্রী যেমন BLO দের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তারা রাজ্য সরকারের কর্মী। একজন ভোটারেরও নাম যাতে বাদ না যায় সেদিকে লক্ষ্য রাখাটা তাদের দায়িত্ব। এছাড়াও, একাধিক তৃণমূল নেতাকে SIR নিয়ে হুঁশিয়ারি দিতেও শোনা গেছে। এই মর্মে সোমবার SIR এর দিনক্ষণ ঘোষণা হওয়ার পর পশ্চিমবঙ্গে SIR নিয়ে প্রশ্নের মুখে পড়েন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
পশ্চিমবঙ্গে SIR নিয়ে জ্ঞানেশ কুমার দৃঢ়ভাবে জানান, 'পশ্চিমবঙ্গের কথা যদি বলি, কোনও বিরোধ নেই। সংবিধানের অন্তর্গত প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান নিজের দায়িত্ব পালন করে। নির্বাচন কমিশন তার কাজ করছে, রাজ্য সরকারও করবে তাদের দায়িত্ব অনুযায়ী।' তৃণমূল নেতাদের একাধিক হুঁশিয়ারি, কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে তা মেনে নেবে না দল। এই প্রেক্ষিতে বাংলায় SIR প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হবে কি না, সেই প্রশ্ন ওঠে সাংবাদিক বৈঠকে।
বঙ্গে SIR নির্বিঘ্নে সম্পন্ন হওয়া নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার আরও একবার সংবিধানের দায়বদ্ধতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ' সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের ৬ উপধারায় বলা আছে, ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় ভোটকর্মী সরবরাহ করা রাজ্য সরকারের দায়িত্ব। আইনশৃঙ্খলা বজায় রাখাও রাজ্যের সাংবিধানিক কর্তব্য। আমি বিশ্বাস করি, নির্বাচন কমিশনের মতো প্রত্যেক রাজ্য সরকারই নিজের দায়িত্ব পালন করবে।'
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের