নিজস্ব প্রতিনিধি , উত্তর চব্বিশ পরগণা - ভোটের মুখে এখন উত্তাল ভাটপাড়া। বেশ কিছু জেলায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এসেছে। রবিবার রানাঘাটে একজনকে আগ্নেয়াস্ত্র সমেত উদ্ধার করা হয়েছে। এবার সেই চিত্র ভাটপাড়ায়। ভোটের মুখে এক দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার হল ৯ টি আগ্নেয়াস্ত্র। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর , দুষ্কৃতীর নাম রবি পাশওয়ান। সন্দেহের বশে তাকে হেফাজতে নেয় পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রথমে অস্বীকার করলেও পরে চারটি বন্দুক পুলিশের কাছে দেয় ওই দুষ্কৃতী। এরপর ফের জিজ্ঞাসাবাদ চালানো হলে আর কিছু জানা যায়নি।

দোষীকে সোমবার আদালতে তুলতেই ফের হেফাজতের আবেদন জানায় পুলিশ। পুলিশের তরফে জানানো হয় আরও আগ্নেয়াস্ত্র পাওয়া যাবে বলে সন্দেহ করা হচ্ছে। তাই তদন্তের প্রয়োজন। আদালত পুলিশের অনুরোধে রাজি হয়ে হেফাজতের নির্দেশ দেয়। এরপর ফের জিজ্ঞাসাবাদ চালু করতেই আর উপায় না পেয়ে আত্মসমর্পণ করে দুষ্কৃতী। এরপর আরও পাঁচটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে।
ভোটের মুখে এইভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা। নাশকতা মূলক কর্মকাণ্ডের সম্ভাবনা উড়িয়ে দিতে নারাজ পুলিশ। কোথা থেকে এল এই আগ্নেয়াস্ত্র , এর পেছনে আসল উদ্দেশ্য কি , আর কারাই বা ঘটনার সঙ্গে জড়িয়ে , বিস্তারিত জানতেই তদন্ত শুরু করেছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের