নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - পাঁশকুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান নন্দ মিশ্রকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছে। বিরোধীদের অভিযোগ, পৌরপ্রধান পদে আসীন হওয়ার পর থেকেই তাঁর আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। একসময়ের সাধারণ বাড়ির জায়গায় এখন তৈরি হয়েছে বিলাসবহুল ও আধুনিক আবাসন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় সূত্রের দাবি, ২০১৭ সালে পৌরপ্রধান নির্বাচিত হওয়ার সময় নন্দ মিশ্রের বাড়ি ছিল তুলনামূলকভাবে সাধারণ মানের। পরবর্তীতে সেই বাড়ি ভেঙে নতুন করে নির্মাণ করা হয় আধুনিক বাংলো। এই বিষয়টিকে সামনে এনে সিপিআই(এম) ও বিজেপি অভিযোগ তুলেছে, আবাস যোজনা, কাটমানি, তোলাবাজি এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল সম্পত্তি গড়ে তোলা হয়েছে। বিরোধী শিবিরের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত তথ্য সামনে আনা হোক।তবে এখনও পর্যন্ত এই অভিযোগের সমর্থনে কোনও সরকারি নথি বা প্রমাণ প্রকাশ্যে আসেনি।
অন্যদিকে, সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন নন্দ মিশ্র। তাঁর দাবি, তিনি কোনও ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নন। নিজের এবং তাঁর ছেলের বৈধ উপার্জনের অর্থেই বাড়ি নির্মাণ করা হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই বিরোধীরা এই ধরনের অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
ঘটনাকে কেন্দ্র করে পাঁশকুড়ার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের আবহে বিষয়টি নিয়ে কৌতূহল বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের