নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন মহলে শুরু হয়েছে নতুন সমীকরণের আলোচনা। টলিপাড়ার একাংশ শিল্পীও এই পরিবর্তন নিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন। তবে অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এখনই নতুন সরকারকে নিয়ে ঢালাও মন্তব্য করতে নারাজ।

পিঙ্কি বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি সবকিছু লক্ষ্য করছি। খুব বেশি আশা করে শেষে আশাহত হতে চাই না। তবে ওঁরা যে কাজ করছেন, তা বেশ দ্রুততার সঙ্গে করছেন।”ভবিষ্যতে তিনি বিজেপির হাত ধরে রাজনীতিতে যোগ দেবেন কি না, সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, “রাজনীতির অত মারপ্যাঁচ বুঝি না। আমার পরিচয় আমি একজন শিল্পী। সাধারণ মানুষ যেমন সবকিছু দেখছেন, আমিও তেমনই দেখছি। ঠিক-ভুলের বিচার করার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, “ফেসবুকে দেখলাম রূপা গঙ্গোপাধ্যায় রাস্তা তৈরির কাজ শুরু করেছেন। এই গরমেও তৎপরতার সঙ্গে কাজ করছেন, যা অবশ্যই প্রশংসনীয়।”একইসঙ্গে তিনি জানান যে তিনি শমীক ভট্টাচার্যের বক্তব্য ও উপস্থাপনার ভক্ত। পিঙ্কি বন্দ্যোপাধ্যায় বলেন, “শমীক ভট্টাচার্যকে ভীষণ ভালো লাগে। ওঁর মতো শব্দচয়ন বহুদিন কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের কাছ থেকে শুনিনি। আশা করছি শিক্ষাব্যবস্থায় এবার আমূল পরিবর্তন আসবে। তবে একদিনে সব বদলে যাবে, এমন আশা করছি না।”

তৎকালীন সরকারের আমলে অনেক অভিনেতা-অভিনেত্রী কাজ না পাওয়ার অভিযোগ তুলেছিলেন। এমনকি অনেককে ‘ব্যান’ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছিল। যদিও এ বিষয়ে সরাসরি কোনও নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। তবে তিনি বলেন, “সরাসরি তেমন কিছু না হলেও অনেক কিছু সহ্য করতে হয়েছে। চুপ করে শুধু সময়ের অপেক্ষা করতে হয়েছে।”এই প্রসঙ্গে অভিনেত্রীর মন্তব্য, “নিরপেক্ষ মানুষেরা এবার নিঃশ্বাস নিতে পারছেন।”
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের