নিউজ ডেস্ক - পরিচালক সৌরভ পালধি ও অভিনেতা-নাট্যকর্মী কৌশিক করের পুরনো বিতর্ক ফের নতুন করে আলোচনায় উঠে এসেছে। ২০২১ সালে ‘ঘুম নেই’ নাটক থেকে কৌশিক করকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছিল এই বিতর্ক। সেই সময় সৌরভের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ব্যাপক চর্চা হয়। পোস্টে তিনি ইঙ্গিত করেছিলেন, বিজেপিতে যোগ দেওয়ার কারণেই কৌশিককে নাটক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার সেই মন্তব্য রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছিল।

এরপর কেটে গিয়েছে পাঁচ বছর। দীর্ঘ বিরতির পর ২৬ জুন মুক্তি পেতে চলেছে সৌরভ পালধি পরিচালিত নতুন ছবি ‘অনেকদিন পর’। এর আগে তার ছবি ‘অঙ্ক কি কঠিন’ সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। ফলে নতুন ছবিকে ঘিরেও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার, যেখানে প্রেম, স্মৃতি ও বিষাদের আবহ দর্শকদের নজর কেড়েছে। ছবিটির প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, ট্রেলারটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অমিতাভ বচ্চনও। এই সম্মানে উচ্ছ্বসিত সৌরভ প্রকাশ্যে প্রসেনজিৎকে ধন্যবাদ জানিয়েছেন।

ছবির প্রচারের অংশ হিসেবে সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সৌরভ পালধি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির বাড়িতে গিয়ে তাদের আমন্ত্রণ জানান। সেই তালিকায় ছিলেন অরুণ মুখোপাধ্যায়, শমীক বন্দ্যোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়, বিমান বসু এবং বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। আর শমীক ভট্টাচার্যের বাড়িতে সৌরভের উপস্থিতির ছবি প্রকাশ্যে আসতেই নতুন করে বিতর্ক শুরু হয়। বামপন্থী ভাবধারার সঙ্গে দীর্ঘদিন যুক্ত সৌরভের এই পদক্ষেপ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে।

এই পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ছুড়ে দেন কৌশিক কর। ২০২১ সালের সেই পুরনো পোস্ট তুলে ধরে তিনি লেখেন, “সেই ত ভাই মল খসালি! তবে কেন লোক হাসালি?” পাশাপাশি তিনি দাবি করেন, একসময় সৌরভকে তার রাজনৈতিক অবস্থানে অটল বলেই সম্মান করতেন। কৌশিকের মতে, বর্তমান পরিস্থিতি সেই ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। যদিও এই সমালোচনার জবাব দিয়েছেন সৌরভ পালধি। তার বক্তব্য, শমীক ভট্টাচার্য কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি সংস্কৃতিমনস্ক মানুষ এবং নিয়মিত থিয়েটার ও সিনেমার সঙ্গে যুক্ত থাকেন। সেই কারণেই তাকে ছবির আমন্ত্রণ জানানো হয়েছে। এর সঙ্গে কোনও রাজনৈতিক সমীকরণ বা মতাদর্শগত পরিবর্তনের সম্পর্ক নেই বলেই স্পষ্ট জানিয়েছেন পরিচালক।
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের