নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র বিতর্ক। সমাজের একাধিক বিশিষ্ট ব্যক্তিকে শুনানির নোটিশ পাঠানো নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তির পালটা জবাব দিলেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আক্রমণ করে কমিশনের পক্ষেই সওয়াল শুভেন্দুর।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’র কারণে নোটিশ পাঠানো হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী, বিশ্বকাপজয়ী ক্রিকেটার মহম্মদ শামি, টলিউড তারকা দেবকে। এই ঘটনাকে অযথা হেনস্তা বলে উল্লেখ করে শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরই জবাবে রবিবার তিন পাতার চিঠি পাঠান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারীর বক্তব্য, 'লজিক্যাল ডিসক্রিপান্সি’ থাকলে যে কোনও নাগরিকের ক্ষেত্রেই শুনানির নোটিশ পাঠানো হতে পারে। সমাজের বিশিষ্টরা এই প্রক্রিয়ার বাইরে নন। আইন সকলের জন্য সমান এটাই কমিশনের অবস্থান। চিঠিতে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে লেখেন, SIR সংক্রান্ত নির্বাচন কমিশনের পদক্ষেপ সম্পূর্ণ বৈধ, নিরপেক্ষ এবং স্বচ্ছ। প্রত্যেক নাগরিকের ভোটাধিকার সুরক্ষিত রাখাই কমিশনের মূল লক্ষ্য। এই প্রক্রিয়ায় কোনও পক্ষপাতিত্ব নেই বলেও তিনি দাবি করেন।
পাশাপাশি মুখ্যমন্ত্রীর অভিযোগকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ আখ্যা দিয়ে শুভেন্দুর অভিযোগ, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই ধরনের আপত্তি তোলা হচ্ছে। SIR শুনানি ঘিরে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার চিঠি পাল্টা চিঠিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের