নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একাধিক দাবিতে এবার আন্দোলনে ফেটে পড়লেন নতুন চাকরিপ্রার্থীরা। সোমবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চলাকালীন পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে শহর। বিক্ষোভকারীরা রীতিমতো ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে এলাকা।
SLST-এ নিয়োগ সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগ ও দাবি নিয়ে সোমবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় শিয়ালদহ স্টেশন চত্বরে। বাড়তি ১০ নম্বর বাতিলের দাবিতে নতুন চাকরিপ্রার্থীরা মিছিল শুরু করে শিয়ালদহ থেকে। তাদের প্রধান দাবি, নিয়োগে অভিজ্ঞ প্রার্থীদের জন্য অতিরিক্ত ১০ নম্বর বাতিল, শূন্যপদে অবিলম্বে স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ শুরু করা। মিছিল শিয়ালদহ থেকে এগোতে শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এসএন ব্যানার্জি রোডে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করতেই শুরু হয় উত্তেজনা।
অভিযোগ, পুলিশ ব্যারিকেড তুলে দাঁড়ালে চাকরিপ্রার্থীরা তা ভেঙে এগিয়ে যায়। পুলিশের সঙ্গে শুরু হয় হাতাহাতি ও ধস্তাধস্তি। পুলিশ আন্দোলনরতদের চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলতে থাকে। রাস্তার মধ্যে শুয়ে পরে কান্না করতে দেখা যায় চাকরিপ্রার্থীদের। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও বারবার ব্যারিকেড সরিয়ে এগিয়ে যান প্রতিবাদীরা। ফলে ধর্মতলা এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।
চাকরিপ্রার্থীরা রীতিমতো হুঁশিয়ারি দেয়, ' আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। কিন্তু পুলিশ আমাদের আন্দোলন নষ্ট করতে চেয়েছে। কিন্তু আমরা আমাদের দাবি থেকে কোনভাবেই সরবো না। আন্দোলন কাকে বলে দেখিয়ে দেবো।'
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের