নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার সকালেই উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা। গণনাকেন্দ্রের বাইরে তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। একদিকে শাসকদলের ‘জয় বাংলা’ এবং অন্যদিকে গেরুয়া শিবিরের ‘জয় শ্রীরাম’ স্লোগানকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয় মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। দুই দলের সমর্থকরাই গণনাকেন্দ্রের সামনে ভিড় জমাতে শুরু করেন। আচমকাই স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী সক্রিয় হয়ে ওঠে।
উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে জওয়ানরা লাঠিচার্জ করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড়সড় অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হলেও গোটা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলাকা ঘিরে রেখে জমায়েত হঠাতে নিয়মিত টহল দিচ্ছে।
এ বিষয়ে এক বিজেপি কর্মী জানান, ‘আজ বাংলা শাপমুক্ত হলো। এটি অত্যন্ত আনন্দের দিন, বাংলায় পরিবর্তন এসেছে। আমরা ২০০-র বেশি আসন পাওয়ার আশা করছি। বেলা যত গড়াবে, আমাদের জয়ের মার্জিন ততই বাড়বে’।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের