নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বাংলার বিধানসভা নির্বাচনের ট্রেন্ড আসতেই উচ্ছ্বাসে ভাসল খোদ দেশের রাজধানী। সোমবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের অধিকাংশ আসনে বিজেপি প্রার্থীদের এগিয়ে থাকার খবর পৌঁছাতে শুরু করলে দিল্লির বিজেপি সদর দফতরে শুরু হয় অকাল উদযাপন। ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে মোদীর কাটআউট হাতে আবির খেলায় মেতে ওঠেন কর্মী-সমর্থকরা। জয়ের আগাম স্বাদে কোথাও বিলি করা হচ্ছে লাড্ডু, আবার কোথাও বাংলার পরিচিত ‘ঝালমুড়ি’ খাইয়ে মুখ মিষ্টি করছেন বিজেপি কর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল থেকে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই বাংলার ট্রেন্ড গেরুয়া শিবিরের দিকে ঝুঁকে রয়েছে। রাজ্যে একাধিক হেভিওয়েট মন্ত্রী ও বিধায়ক পিছিয়ে পড়ায় জয়ের বিষয়ে নিশ্চিত বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বারবার বাংলা সফর ও প্রচার যে সার্থক হয়েছে, আজকের এই উচ্ছ্বাস তারই প্রতিফলন বলে মনে করছেন সমর্থকরা। দলীয় অফিসের সামনে দেদার বাজি ফাটিয়ে, ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে তুলেছেন তারা।
দিল্লির বিজেপি দফতরে ইতিমধ্যেই বিজয় মঞ্চ তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত হয়ে কর্মী ও দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে পরের রাউন্ডগুলোতে তৃণমূলের ভোট বাড়তে পারে, তবুও বিজেপি প্রার্থীরা অনেক আসনে মার্জিন এতটাই বাড়িয়ে ফেলেছেন যে জয়ের বিষয়ে একপ্রকার নিশ্চিত গেরুয়া ব্রিগেড। ২০২৪-এর খরা কাটিয়ে ২০২৬-এর এই উল্লেখযোগ্য ফলকে ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখছে দিল্লি নেতৃত্ব।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের