নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন সকাল থেকেই খুশির হাওয়া গেরুয়া শিবিরে। বেলা গড়াতেই নদীয়ার ১৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৪টিতেই বিজেপি প্রার্থীরা এগিয়ে থাকায় উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী-সমর্থকরা। রানাঘাট গণনা কেন্দ্রের বাইরে কার্যত উৎসবের মেজাজ তৈরি হয়। বাদ্যযন্ত্র বাজিয়ে এবং আবির খেলায় মেতে উঠে জয়ের আগাম উদযাপন শুরু করেন বিজেপি কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই নদীয়ার বিভিন্ন প্রান্তে বিজেপির অনুকূলে ট্রেন্ড আসতে শুরু করে। বিশেষ করে রানাঘাট চত্বরে জয়ের ইঙ্গিত স্পষ্ট হতেই ভিড় জমাত শুরু করেন সমর্থকরা। ঢাক-ঢোল এবং ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে উল্লাসে মাতেন তারা। গত কয়েক ঘণ্টার ব্যবধানে শাসকদলকে পিছনে ফেলে জেলার অধিকাংশ আসনে লিড বজায় রাখায় আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন বিজেপি নেতৃত্ব।
গণনাকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা বলয় থাকলেও বিজেপি সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের সামনে তা কার্যত ম্লান হয়ে পড়ে। যদিও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, তবুও জয়ের গন্ধ পেয়ে কর্মী-সমর্থকদের উদ্দীপনা ছিল তুঙ্গে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন একে অপরকে গেরুয়া আবিরে রাঙিয়ে দিয়ে বিজয়োল্লাসে মেতে ওঠেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের