নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন জেলাশাসক-সহ মহকুমা পুলিশ আধিকারিক। রবিবার দুপুরে দিনহাটা ৭ ও সিতাই ৬ নম্বর বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম পরিদর্শন করে সুরক্ষা বলয় নিশ্চিত করতে চাইলেন প্রশাসনিক কর্তারা। গণনাকেন্দ্রের প্রতিটি খুঁটিনাটি খতিয়ে দেখে আগামীকালকের কঠিন প্রক্রিয়ার আগে প্রশাসনিক প্রস্তুতি সম্পূর্ণ করাই ছিল এই পরিদর্শনের মূল লক্ষ্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রতীক্ষা ও দুই দফার ভোটগ্রহণের ধকল শেষে এখন সবার নজর গণনাকেন্দ্রের দিকে। সোমবার সকাল থেকেই শুরু হবে ভোট গণনা। তার আগেই রবিবার দুপুরে দিনহাটা কলেজে পৌঁছান জেলাশাসক জীতিন যাদব ও মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ।
সেখানে তারা নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে স্ট্রং রুমের ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণনার দিন রাজনৈতিক দলগুলোর এজেন্ট, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য আলাদা প্রবেশপথ ও বসার সুবন্দোবস্ত করা হয়েছে। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি যানজট এড়াতেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ জানান, ‘স্ট্রং রুমের ভেতরে যা যা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত, তার সবটাই নেওয়া হয়েছে। যাতায়াত ও ভিড় নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট কিছু পার্কিংয়ের জায়গা রাখা হয়েছে। এছাড়া নিরাপত্তা বলয়ের মাঝখানের অংশটি সম্পূর্ণ ‘স্যানিটাইজ’ বা ফাঁকা রাখা হবে, যেখান দিয়ে সাধারণ কেউ যাতায়াত করতে পারবে না। যান চলাচলের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে বিকল্প হিসেবে বাইপাস রাস্তা ব্যবহার করা হবে'।
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...