নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিনই রাস্তার ওপর পড়ে থাকতে দেখা গেল তাজা বোমা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গিতালদহ ও ঘুগুমারি এলাকা জুড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরকটি উদ্ধার করেছে। গণনার ঠিক আগের মুহূর্তে এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ মে শুরু হয়েছে ভোট গণনা। সোমবার সকাল হতেই গিতালদহ ও ঘুগুমারি সংযোগকারী রাস্তার ওপর সন্দেহভাজন কিছু বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কাছে গেলে দেখা যায় একটি তাজা বোমা। যাতায়াতের পথে এভাবে বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। খবর দেওয়া হলে পুলিশ এসে এলাকাটি ঘিরে ফেলে ও সতর্কতার সঙ্গে বিস্ফোরকটি উদ্ধার করে নিয়ে যায়। কে বা কারা এই কাজ করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
এলাকার এক বাসিন্দা জানান, ‘ভোট মিটে যাওয়ার পর গণনার অপেক্ষায় ছিলাম আমরা। কিন্তু তার আগেই রাস্তার ওপর এভাবে বোমা মিলবে ভাবতেই পারিনি। এমন কাণ্ড দেখে আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছি। পুলিশি পাহারার মাঝেই কারা কেন এই বোমা ফেলে রেখে গিয়েছিল, তা তদন্ত করে দেখা উচিত। প্রশাসনের কাছে অনুরোধ করব এলাকায় যাতে নিয়মিত নজরদারি চালানো হয়, যাতে আমরা শান্তিতে থাকতে পারি'।
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...