নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - ভোট শেষ হলেও বিতর্ক যেন মোটে পিছু ছাড়ছে না। গণনাকেন্দ্রে রহস্যজনক এক ব্যক্তির উপস্থিতি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গণনাকেন্দ্রের ছাদ থেকে এক ব্যক্তি নিচে নামছেন এবং পরে আবার উপরে উঠছেন। ঘটনাটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল।
বর্ধমানের গোলাপবাগ উত্তর এলাকার ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে তৈরি হয়েছে গণনাকেন্দ্র। যেখানে পাঁচটি বিধানসভার ইভিএম সুরক্ষিতভাবে রাখা রয়েছে। জামালপুর, গলসি, ভাতার, বর্ধমান দক্ষিণ ও বর্ধমান উত্তর কেন্দ্রের ভোটের ফল এই ইভিএমগুলিতে বন্দি। কড়া নিরাপত্তার মধ্যেই এই গণনাকেন্দ্রে শুক্রবার রাতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি পাঁচতলার ছাদ থেকে নিচে নামছেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়তেই তৃণমূল ও বিজেপি উভয় পক্ষই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
ঘটনার গুরুত্ব বুঝে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান নির্বাচন কমিশনের আধিকারিকরা। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি সিসিটিভির দায়িত্বে থাকা কর্মী এবং কোনও প্রযুক্তিগত কারণে তিনি নীচে নামেন। যদিও এই ব্যাখ্যা সামনে এলেও, পুরো বিষয়টি ঘিরে সতর্কতা আরও বাড়ানো হয়েছে। কমিশনের পক্ষ থেকে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের