নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বিদ্যালয়ের প্রধান গেট ভেঙে পড়ে গুরুতর আহত ৪ ছাত্র। বুধবার বীরভূম জিলা স্কুলের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার সকাল প্রায় দশটা নাগাদ কয়েকজন পড়ুয়া বিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে একটি বড় পাল্লা তাদের ওপর ভেঙে পড়ে। ফলে গুরুতর আহত হয় ৪ ছাত্র। দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ে। অনেকেই ছুটে আসেন স্কুলে। পাশাপাশি ছাত্রদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়। পরে CCTV ফুটেজে খতিয়ে দেখে পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়। দীর্ঘদিন ধরে কীভাবে এমন পুরনো বা দুর্বল গেট ব্যবহার করা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মহল।
আহত ইলাতি ওড়াওয়ের বাবা সঞ্জু ওড়াও জানান, 'আমি অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, তখনই এক অভিভাবকের ফোন পেয়ে সব জানতে পারি। ভীষণ আতঙ্কে তড়িঘড়ি করে এলাম। আমার ছেলে পঞ্চম শ্রেণীতে পড়ে। স্কুল কর্তৃপক্ষের সচেতন হওয়া উচিত ছিল'।
বিদ্যালয়ের এক শিক্ষক জানান, 'অনেক বাচ্চারা নিষেধ করা সত্ত্বেও গেটে উঠে খেলাধুলা করে, ফলে একটি অংশ খুলে পড়ে। এই বয়সে এরকম দুষ্টুমি স্বাভাবিক, এটা তাদের ধর্ম। আহতের মাত্রা বেশি নয়, তাই চিন্তার কিছু নেই। তবে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে'।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের