নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - দিনের পর দিন সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে ক্ষোভ বাড়ছে ছাত্র ছাত্রীদের মধ্যে। শিক্ষা ব্যবস্থা নিয়ে বারংবার সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে দাবি তাদের। স্কুলের অতিরিক্ত ফিস নেওয়া থেকে শুরু করে একাদশ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার চালু, এবার যোগ হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সমস্যা। সবকিছু নিয়ে বেশ কয়েক দফা দাবিতে এবার প্রতিবাদ মিছিল করল অল ইন্ডিয়া ছাত্র সংগঠন।
সোমবার মেখলিগঞ্জ শহরে ছাত্র বিক্ষোভ সভা ও প্রতিবাদ মিছিল সহ এ.আই অফিস অভিযান কর্মসূচি সংগঠিত করল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া। এই প্রতিবাদ মিছিল ও ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক আসিফ আলম জেলা সভাপতি কৃষ্ণ বসাক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এআই শিক্ষার দাবি গুলোর সঙ্গে সহমত পোষণ করে দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে জানান।অবিলম্বে দাবিগুলো পূরণ না করলে আরও বৃহত্তম ছাত্র আন্দোলন সংঘটিত করা হবে। এমনকি সরকারি স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়েও সমস্যার কথা জানিয়েছে তারা।
এক নজরে দেখে নেওয়া যাক ছাত্র সংগঠনের দাবিগুলি -
১.একাদশ-দ্বাদশে সেমিস্টার পদ্ধতি বাতিল করে পূর্বের ন্যায় বোর্ড পরীক্ষা চালু করতে হবে।
২.স্কুলগুলিকে কম্পোজিট গ্রান্টের বকেয়াসহ সমস্ত প্রাপ্য অর্থ দ্রুত প্রদান করতে হবে।
৩.শূন্যপদে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে।
৪.স্নাতক স্তরে চার বছরের ডিগ্রি কোর্স ও সেমিস্টার পদ্ধতি বাতিল ৫.কেন্দ্রীয় বাহিনী রেখে রাজনীতি হাইস্কুল সহ বিভিন্ন স্কুলে পঠন-পাঠন বন্ধ রাখা চলবে না।
ছাত্র সংগঠনের তরফে একজন বলেছেন , "স্কুলের অতিরিক্ত ২৪০ টাকা ফেরত দিতে হবে। এছাড়া একাদশ শ্রেনীর ছাত্র ছাত্রীরা একমাস আগে পরীক্ষার বই পাচ্ছে। তবুও তাদের ওইভাবেই পরীক্ষা দিতে হয়েছে। এটা ছাত্র ছাত্রীদের ওপর অত্যাচার করা হচ্ছে। এছাড়া সরকারি স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকলে পঠন পাঠন বন্ধ থাকবে।এইভাবে সমাজ আরও পিছিয়ে পড়বে।বাচ্চাদের ভবিষ্যত নষ্ট হবে। এগুলো করা যাবেনা। আমাদের এই দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে। নাহলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনে নামব আমরা।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের