নিজস্ব প্রতিনিধি, কলকাতা : গ্রীষ্মের ছুটির পর সোমবার থেকে রাজ্যের স্কুল ও মাদ্রাসাগুলিতে ফের শুরু হয়েছে পঠনপাঠন। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই কার্যকর হল শিক্ষা দফতরের নতুন নির্দেশিকা। এবার থেকে নিয়মিত প্রার্থনা পর্বে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ফলে দিনের শুরুতেই জাতীয় সঙ্গীতের পাশাপাশি দেশাত্মবোধক এই গানেও কণ্ঠ মেলাতে দেখা গেল ছাত্রছাত্রী ও শিক্ষকদের।
শিক্ষা দফতর সূত্রে খবর, গ্রীষ্মের ছুটির সময় থেকেই বহু বিদ্যালয়ে পড়ুয়াদের ‘বন্দে মাতরম’ শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে অনেকেরই এখনও সম্পূর্ণ গানটি মুখস্থ না হওয়ায় প্রথম কয়েকদিন প্রযুক্তির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বিভিন্ন বিদ্যালয়ে মোবাইল ফোন বা সাউন্ড সিস্টেমে গানটি বাজিয়ে পড়ুয়াদের অনুশীলনের সুযোগ করে দেওয়া হবে।
সম্পূর্ণ ‘বন্দে মাতরম’ গাইতে প্রায় তিন মিনিটের কিছু বেশি সময় লাগে। তার সঙ্গে জাতীয় সঙ্গীত ও অন্যান্য প্রার্থনা যুক্ত হওয়ায় সকালের সমাবেশের সময় কিছুটা বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। একই নির্দেশ কার্যকর হয়েছে রাজ্যের মাদ্রাসাগুলিতেও। সোমবার থেকেই সেখানে নতুন নিয়ম অনুযায়ী প্রার্থনা পর্ব অনুষ্ঠিত হয়েছে।
এ প্রসঙ্গে একাধিক শিক্ষক জানান, শুরুতে পড়ুয়াদের সুবিধার জন্য অডিওর মাধ্যমে গান শেখানোর ব্যবস্থা করা হবে। অন্যদিকে, কয়েকজন মাদ্রাসা প্রধানের মতে, সরকারি নির্দেশ মেনে চলা হবে ঠিকই, তবে পুরো গান পরিবেশন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
তবে আপাতত শিক্ষা দফতরের নির্দেশিকা মেনেই রাজ্যের স্কুল ও মাদ্রাসাগুলিতে প্রার্থনা পর্ব পরিচালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের