নিজস্ব প্রতিনিধি , ঢাকা - ২২ বছর পর বাংলাদেশের মাঠে নামতে চলেছে ভারত। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে আগেই ছিটকে গিয়েছে তারা। বাংলাদেশের বিরুদ্ধে ঢাকায় নিয়মরক্ষার ম্যাচ। এই ম্যাচকেও গুরুত্ব দিতে চাইছেন ভারতীয় কোচ খালিদ জামাল। ২২ হাজার দর্শকের সামনে নামছেন লিস্টন কোলাসোরা।
এই নিয়ে ৩০তম বার মুখোমুখি হতে চলেছে ভারত-বাংলাদেশ। ভারত জিতেছে ১৪টি। হেরেছে ৪ টি। ড্র করেছে ১১টি ম্যাচে। শিলংয়ে প্রথম পর্বের ম্যাচে গোলশূন্য ড্র হয়। গ্রুপে চার ম্যাচে দু’পয়েন্ট ভারতের। বাংলাদেশেরও একই অবস্থা। ফলে দুই দেশই খেলবে ফিফা র্যাঙ্কিং পয়েন্ট বাড়ানোর জন্য। এছাড়া এই ম্যাচ শুধুই নিয়মরক্ষার।
খালিদ বলেছেন , "আমরা বাংলাদেশে খেলার সুযোগ পেয়ে খুশি। খুব ভাল লাগছে এসে। বাংলাদেশ শক্তিশালী দল। তাই ভাল একটা ম্যাচের আশায় রয়েছি। প্রত্যেকে কঠোর পরিশ্রম করেছে। নতুন ফুটবলারেরা এই ম্যাচের গুরুত্ব জানে। ওরা অনুশীলনে নিজেদের সেরাটা দিচ্ছে। তাই যাকেই সুযোগ পাব খেলিয়ে দেব।"
এই ম্যাচে অভিষেক হতে পারে একগুচ্ছ ফুটবলারদের। যাদের তালিকায় রয়েছেন , সাহিল , হৃত্বিক তিওয়ারি, পরমবীর, লালরেমলুয়াঙ্গা ফানাই, মহম্মদ সানান ও ব্রাইসন ফার্নান্ডেজ। উল্লেখ্য , ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু হতে চলেছে এই ম্যাচ। ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের