নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - ভোটের দিনেই উত্তপ্ত হয়ে উঠল কুমারগঞ্জ। বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে ঘিরে মারধরের অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে কুমারগঞ্জে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।
অভিযোগ, বানিহারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় বুথ পরিদর্শনে গেলে শুভেন্দু সরকারকে একদল দুষ্কৃতী ঘিরে ধরে বেধড়ক মারধর করে। কিল-চড়-ঘুষিতে তাকে হেনস্তা করা হয় বলেও দাবি বিজেপি প্রার্থীর। এমনকি তার গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ, পুরো ঘটনাই পুলিশের সামনেই ঘটে, অথচ যথাযথ হস্তক্ষেপ করা হয়নি।
বিজেপির দাবি, তাদের পোলিং এজেন্টকে বুথে বসতে দেওয়া হচ্ছিল না, সেই বিষয়টি নিয়েই প্রতিবাদ করতে গেলে এই হামলার মুখে পড়তে হয় প্রার্থীকে। পাশাপাশি, এলাকায় কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতির অভিযোগও তুলেছেন তিনি।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নষ্ট করতে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করেছিলেন বিজেপি প্রার্থী। স্থানীয় মানুষ সেই আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে ঘেরাও করেন বলেই দাবি শাসকদলের।
প্রতিবাদ করায় বৃদ্ধাকে মারধরের অভিযোগ জওয়ানের বিরুদ্ধে
অফিসারদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ কমিশনের
যদিও এই বিষয়ে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
নির্বাচনী প্রক্রিয়ায় রক্ষক নিজেই আহত
পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন
প্রশাসনের ভূমিকা নিয়ে স্বভাবতই সরব হয়েছে ঘাসফুল শিবির
থানায় অভিযোগ দায়ের বিজেপির
বিকেল ৫ টায় ভোট দেবেন নন্দলাল বসুর নাতি ও তার স্ত্রী
ভোটের দিনেই এই অভিযোগকে কেন্দ্র করে দিনহাটার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে
প্রকৃত সত্য ব্যাখ্যা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছেন তিনি
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়
এই পরিস্থিতিতে এলাকায় সামগ্রিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন এই বর্ষীয়ান নেতা
তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ
পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা পাল
১১ টি আসনে জয়লাভে আত্মবিশ্বাসী অনুব্রত মন্ডল
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন