নিজস্ব প্রতিনিধি , পার্থ - দু'দিন পর শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ। সিরিজ শুরুর আগে লাগাতার ধাক্কা খাচ্ছে অস্ট্রেলিয়া। ছিটকে যাচ্ছেন একের পর এক ক্রিকেটার। এবার পুরো সিরিজ থেকেই উড়ে গেলেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। পরিবর্তে দলে এলেন ভীষণই অভিজ্ঞ ব্যাটার।
এর আগে সিরিজ থেকে বাদ পড়েছেন জশ ইংলিশ। পারিবারিক কারণেও আবার খেলতে পারবেন না স্পিনার অ্যাডাম জাম্পা। পরিবর্ত ক্রিকেটার হিসাবে উইকেটরক্ষক জশ ফিলিপ এবং বাঁহাতি স্পিনার ম্যাট কুহেম্যান। গ্রিনের বদলে দলে এলেন অভিজ্ঞ মার্নাশ লাবুসেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন গ্রিন।
গত সপ্তাহে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে একটি ম্যাচ খেলেন গ্রিন। চার ওভারের পর আর বল করতে পারেননি তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিক্যাল স্টাফেরা আপাতত গ্রিনকে বল না করার পরামর্শ দেন। তখনই গ্রিনকে নিয়ে আশঙ্কা তৈরি হয়। অবশেষে অপেক্ষা করেও লাভ হয়নি। ছিটকে যেতে হয়েছে তাকে। অ্যাশেজ সিরিজের জেরে বেশকিছু খেলোয়াড়কে রিজার্ভ করে রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। যেই পরিকল্পনায় ছিলেন লাবুসেন। তবে গ্রিনের চোটের জেরে অবশেষে খেলতে বাধ্য হলেন তিনি।
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের