নিজস্ব প্রতিনিধি , হাওড়া - SIR শুনানিতে হাজিরা দিতে বাড়ি ফিরে বেধড়ক মারধরের পর পুলিশি হেফাজতে মৃত্যু হল আসামির। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শ্যামপুর থানার অন্তর্গত মন্ডলঘাট এলাকায়। মৃত ব্যক্তির নাম শেখ আজগার আলী (৩৫)। স্থানীয়রা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বছরখানেক আগে এলাকার বাসিন্দা আজগার আলীর সঙ্গে শেখ আলমের সংঘর্ষ ঘটে। সেই সময় ধারালো অস্ত্র দিয়ে আলমকে খুন করে আজগার পালিয়ে যান। সম্প্রতি SIR শুনানিতে তাঁর ডাক আসে। সেই সূত্রেই বাড়ি ফিরলে এলাকাবাসী তাঁকে দেখতে পেয়েই বেধড়ক মারধর শুরু করে।

খবর পেয়ে পুলিশ এসে আহতকে উদ্ধার করে হেফাজতে নেয়, অবস্থার অবনতি হলে তিনি মারা যান। নিহতের পরিবার ও প্রতিবেশীরা অভিযোগ করেন, পুলিশের অতিরিক্ত আঘাতের কারণে প্রাণহানি হয়েছে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন তাঁরা।
নিহতের এক প্রতিবেশী জানান, 'আমরা খবর পেয়ে ছুটে আসি। আজগারের বেহাল অবস্থা ছিল। হেফাজতে থাকাকালীন পুলিশ আরও মারধর করেছে বলেই আমাদের ধারণা। যার জেরে এমন ঘটনা। মানছি তাঁর শাস্তি হওয়া উচিত, কিন্তু এভাবে মেরে দেওয়া ঠিক হয়নি'।
অন্যদিকে পুলিশের এক আধিকারিক জানান, 'বহুদিন ধরে আমরা আজগরের তল্লাশি চালাচ্ছিলাম। উদ্ধারের পর শারীরিক অবনতি হওয়ায় আগে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু তখনই মৃত্যুর ঘটনা ঘটে। এতে আমাদের কোনও হাত নেই। এলাকাবাসীর আঘাতেই প্রাণহানি হয়েছে'।
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের