নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা ঘিরে ফের ছড়াল উত্তেজনা। বাদুড়িয়ায় একটি বুথের প্রায় অর্ধেক ভোটারকে একযোগে শুনানিতে ডাকার নোটিশ পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। রবিবার সকাল থেকে রাস্তা অবরোধ করে প্রতিবাদে শামিল হন স্থানীয়রা। বিক্ষোভের জেরে কার্যত ব্যাহত হন যান চলাচল।
ঘটনাটি বাদুড়িয়ার শিমুলতলা এলাকার ৬৯ নম্বর বুথের। এই বুথে মোট ভোটার সংখ্যা প্রায় ৯০০ জন। অভিযোগ, তাদের মধ্যে ৪৭৫ জনকে SIR শুনানিতে ডাকা হয়েছে। আর এই নিয়েই তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। তাদের দাবি, ভোটার তালিকার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিকভাবে জমা দেওয়া হয়েছে, গণনাপত্রও ঠিকঠাক পূরণ করা হয়েছে। তা সত্ত্বেও একের পর এক নোটিশ পাঠিয়ে শুনানিতে ডাকা হচ্ছে, যা কার্যত হয়রানির সমান। এই পরিস্থিতিতে রবিবার সকাল থেকে ক্ষুব্ধ ভোটাররা রাস্তায় নেমে পথ অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ, SIR বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
বিক্ষোভকারীদের অভিযোগ, আমাদেরকে ফর্ম ফিল আপ করতে দিয়েছিল আমরা সেই ফর্ম পূরণ করে জমা দিয়েছি। BLO পরে এসে সেই ফর্ম আমাদের ফিরিয়ে দিয়ে গেছে। নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে। যতবার কাজ জমা দিয়েছিলাম ততবার আমাদের কাগজ ফিরিয়ে দিয়েছে। বারবার আমাদের শুনানিতে ডেকে হয়রানি করছে। কাজকর্ম বাদ দিয়ে মানুষ শুনানিতে যাচ্ছেন। কিন্তু কাগজপত্র সব ফেরত দিয়ে বলা হচ্ছে আবার যেতে হবে।'
প্রায় ২ ঘণ্টা ধরে চলা অবরোধের জেরে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করে। পুলিশের আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। তবে SIR নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে, এই ঘটনায় তা আরও স্পষ্ট হয়ে উঠল।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের