নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর এই SIR নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। এই নিয়ে এবার সামনে এল প্রশাসনিক বিশৃঙ্খলা। নজরুল মঞ্চে BLO প্রশিক্ষণের প্রথম দিনেই বিক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ শিক্ষকেরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার কলকাতার নজরুল মঞ্চে চলছিল বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে BLO দের প্রশিক্ষণ শিবির। কিন্তু শুরু থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রশিক্ষণে অংশ নিতে আসা বহু শিক্ষক-বিএলও ক্ষোভে ফেটে পড়েন কমিশনের নির্দেশিকার বিরুদ্ধে। তাদের অভিযোগ, একই সঙ্গে স্কুলে পঠনপাঠন চালিয়ে এবং বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা ও ফর্ম ফিলাপের কাজ করা একেবারেই সম্ভব নয়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সময়কালে তাদের স্কুল রেজিস্টারে ‘অনুপস্থিত’ দেখানো হবে এই সিদ্ধান্তেই ক্ষোভে উত্তাল হয়ে ওঠেন শিক্ষকরা।
BLO দের স্পষ্ট দাবি, 'সারাদিন স্কুল করার পর রাতের বেলা অচেনা মানুষের বাড়িতে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব না। রাতের বেলা ৯-১০ টার সময় অচেনা একজনের বাড়িতে যাওয়াটা আমাদের জন্য নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আমাদের যে কোনো একটা ঠিক করে দিক। যদি স্কুলের কাজ করতে হয় তাহলে সেটা করবো। নির্বাচনের কাজ আমরা করতে চাই অবশ্যই।কিন্তু আমাদের ঠিক করে দেওয়া হোক কোনটা করবো।' পাশাপাশি তারা আরও দাবি তোলেন, ভোটকর্মীদের মতো প্রশিক্ষণ পর্বেও কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে।
অন্যদিকে, নির্বাচন কমিশনের আধিকারিকরা প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থেকেও শিক্ষকদের প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ হস্তক্ষেপ করতে হয় কলকাতা পুলিশের কর্মীদের। তারা মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে শিক্ষকদের শান্ত করার চেষ্টা করেন।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের