নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR প্রক্রিয়ায় মাঝেই রাজনৈতিক সংঘাত! লেকটাউনের বিধানপল্লিতে বিজেপির BLA ও তৃণমূল কর্মীদের হাতাহাতিতে চাঞ্চল্য। ফর্ম বিলির সময় আচমকা উত্তেজনা ছড়ায় এলাকায়।
SIR শুরু হওয়ার পর থেকে BLO রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া শুরু করেছে। এরই মধ্যে একাধিক জায়গায় BLO দের আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। এবার SIR এর কাজ করতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির BLA কর্মীরা। বৃহস্পতিবার লেকটাউন বিধানপল্লির এক এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে ফর্ম বিলি করছিলেন BLO ও BLA -২ সদস্য। অভিযোগ, সেই সময় তৃণমূলের কিছু কর্মীরা এসে হঠাৎই বিজেপির BLA এর কাজে বাধা দেন। শুধু তাই নয়, তৃণমূল কর্মীর বিরুদ্ধে BLA কে চড় মারার অভিযোগও উঠে।
এরপর মুহূর্তের মধ্যেই এলাকা উত্তপ্ত হয়ে উঠে। একপর্যায়ে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। ফলে বিধানপল্লি এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাদের হস্তক্ষেপে দীর্ঘক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে ঘটনার সময় উপস্থিত বিএলও বলেন, 'আমি নিজের কাজেই ব্যস্ত ছিলাম, ভোটারদের ফর্ম পূরণের নিয়ম বোঝাচ্ছিলাম। ঠিক কীভাবে ঘটনাটা ঘটেছে, আমি জানি না।' আক্রান্ত বিজেপি BLA এর পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের