নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন ভোটার তালিকা সংশোধনের আগে পুরোদমে শুরু হয়েছে SIR প্রশিক্ষণ। শনিবার থেকে শহরের একাধিক জায়গায় চলছে BLO দের প্রশিক্ষণ শিবির। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। এরপর ৪ নভেম্বর থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ করবেন বিএলওরা।
নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে SIR প্রক্রিয়া। এই প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই লক্ষ্যে বিএলওদের বিশেষ প্রশিক্ষণ চলছে কলকাতার বিভিন্ন কেন্দ্রে। কলেজস্ট্রিটের ডিরোজিও হল এবং জেসপ বিল্ডিংয়ের তিনতলার কনফারেন্স হলে চলছে এই প্রশিক্ষণ শিবির। প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দুটি দফায় অনুষ্ঠিত হবে এই প্রশিক্ষণ শিবির।
প্রথম দফায় ডিরোজিও হলে চৌরঙ্গী, বেলেঘাটা ও জোড়াসাঁকো বিধানসভার বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয় দফায় প্রশিক্ষণ পাবে এন্টালি, শ্যামপুকুর ও কাশীপুর-বেলগাছিয়া অঞ্চলের বিএলওরা। অন্যদিকে মানিকতলা বিধানসভার BLO-দের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জেসপ বিল্ডিংয়ে। এই প্রশিক্ষণ পর্বের মাধ্যমে বিএলওদের শেখানো হচ্ছে কীভাবে ভোটারদের তথ্য যাচাই, ঠিকানা, নতুন নাম অন্তর্ভুক্তি এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের জন্য এনুমারেশন ফর্ম দেবেন।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের