নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন সামনে এল চাঞ্চল্যকর তথ্য। আধার কর্তৃপক্ষ UIDAI জানিয়েছে, পশ্চিমবঙ্গে প্রায় ৩৪ লক্ষ মৃত ভোটারের নাম ইতিমধ্যেই বাদ গিয়েছে আধার ডেটাবেস থেকে। এই তথ্য জানতেই বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে বসছেন আধার কর্তৃপক্ষ।
ভোটার তালিকা সংশোধনের সময় থেকেই রাজ্যজুড়ে অভিযোগ উঠছে ভূতুড়ে ভোটার, মৃত ভোটার ও ডুপ্লিকেট এন্ট্রি নিয়ে। জাতীয় নির্বাচন কমিশন প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ীই হয় বুধবারের এই গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়, পশ্চিমবঙ্গের ৩৪ লক্ষ নাগরিকের নাম আধার ডেটাবেস থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ তাঁরা মৃত বলে সরকারি রেকর্ডে উল্লেখ আছে। এই তথ্যের ভিত্তিতেই এখন রাজ্য নির্বাচন কমিশন খতিয়ে দেখছে, মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে কি না।
কমিশন সূত্রে খবর, শুধু মৃত ভোটারই নয়, অ্যাবসেন্ট ভোটার, ডুপ্লিকেট এন্ট্রি এবং দুই জায়গায় নাম থাকা ভোটারদের বিষয়েও বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। আধার ডেটার পাশাপাশি ব্যাঙ্ক রেকর্ডও যাচাই করছে কমিশন। অনেকের KYC বহুদিন হয়নি, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে আছে এমন ক্ষেত্রেও তথ্য মিলছে মৃত ভোটারদের শনাক্ত করতে।
অন্যদিকে, UIDAI আরও জানিয়েছে, রাজ্যে ১৩ লক্ষেরও বেশি মৃত ব্যক্তির আধার কার্ডই ছিল না, ফলে তাদের শনাক্তকরণ প্রক্রিয়া কিছুটা জটিল হয়ে উঠছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, সব তথ্য একত্র করে ভোটার তালিকাকে নির্ভুল করার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের