নিজস্ব প্রতিনিধি , হুগলী - SIR নিয়ে দিনের পর দিন চলছে নাটক। একের পর এক নতুন ঘটনার সাক্ষী থাকছে গোটা দেশ। এবার আজব ঘটনার সাক্ষী থাকল বাঁশবেড়িয়ার গোটা পরিবার। সমস্ত তথ্য দেখানোর পরেও শুনানিতে ডাকা হয়েছে এক ভাইকে। সবচেয়ে বড় বিষয় , নোটিশ আসতেই চার ভাইয়ের জায়গায় একজন জানতে পারেন তারা ছয় ভাই।
সূত্রের খবর , কয়েক পুরুষ ধরে সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাঁশবেড়িয়ার বাসিন্দা দিলশাদ আনসারীর গোটা পরিবার। সকলের নাম রয়েছে তালিকায়। ভোটও দিয়েছেন সবাই। সেই মত SIR-এর এনুমারেশন ফর্মে সমস্ত তথ্য দেওয়া হয়েছিল। এরপরেও শুনানির জন্য ডাক দেওয়া হয়েছে।
সৌদি আরব থেকেও শুনানিতে হাজির হয়েছেন যুবক মহম্মদ সাবির খান। তিনি বলেন, "যেভাবে সবাইকে শুনানিতে ডাকা হচ্ছে যারা বিদেশে থাকে তাদের সবার পক্ষে নিজে খরচায় সবসময় আসা সম্ভব না। আমার পাসপোর্ট আছে সব তথ্য আছে তারপরও ডাকা হয়েছে। আর এইসব শুনানির কোনো তথ্য আমাদের দেওয়া হচ্ছে না। কুড়ি বছর পর আবার নতুন করে নিজেকে ছেলে প্রমাণ করতে হবে।"
দিলশাদ আনসারী বলেছেন , ''জন্মের পর জানতাম আমরা চার ভাই। SIR শুনানির নোটিশ পাওয়ার পর জানতে পারলাম আরও দুই ভাই। এখন আমি যে আমার বাবার ছেলে, তারই প্রমাণ দিতে এলাম। একাধিক নথিপত্র থাকার পরেও শুনানির নোটিশ মিলেছে। এটার কোন মানেই খুঁজে পাচ্ছিনা আমরা। নির্বাচন কমিশন ছেলেখেলা করছে।"
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা