নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে বিশেষ সতর্কতা। এই আবহে আগামী সোমবার SIR বিষয়ক মেগা বৈঠকে বসছে তৃণমূল। ভার্চুয়াল এই বৈঠকে যোগ দেবেন দলীয় সাংসদ, বিধায়ক-সহ ১০ হাজারেরও বেশি নেতা। নেতৃত্বে থাকছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বাংলায় ২০২৬-এর বিধানসভা নির্বাচন সামনে রেখে এখন জোরকদমে চলছে SIR প্রক্রিয়া। যদিও এই প্রক্রিয়াকে ঘিরে রাজনৈতিক মহলে শাসক - বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। তৃণমূলের দাবি, বিজেপি এই SIR প্রক্রিয়ায় মাধ্যমে একাধিক ভোটারের নাম বাদ দিতে চায়। এই কারণে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও দিল্লিতে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল।
এরই মাঝে আগামী ২৪ নভেম্বর আয়োজিত হচ্ছে বড়সড় ভার্চুয়াল বৈঠক। সাংসদ ও বিধায়কদের পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক স্তরের মোট ১০ হাজারেরও বেশি নেতা এই বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকের মূল উদ্দেশ্য হল, SIR প্রক্রিয়ায় দলের নেতাদের ভূমিকায় কোনও ঘাটতি আছে কি না, সংগঠন কোথায় আরও জোরদার করা দরকার, এবং কোন এলাকায় বিশেষ নজর প্রয়োজন।
অভিষেকের এই ভার্চুয়াল বৈঠকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হবে মতুয়া অধ্যুষিত অঞ্চল ও উত্তরবঙ্গ। সেখানে নির্বাচনী বাস্তবতা ও ভোটার তালিকা নিয়ে উদ্বেগ বেশি। সেসব এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশই দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, সাংসদ ও বিধায়কদের কাজের মান তারা কতটা সক্রিয়, মানুষের সঙ্গে যোগাযোগ কতটা দৃঢ় এই বিষয়ক যাবতীয় তথ্য আলোচনা হবে বৈঠকে।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের