নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলায় SIR ঘোষণা হতেই সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও ধন্দ তৈরি হয়েছে। কেউ আশঙ্কা করছেন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার, কেউ আবার আতঙ্কিত প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের চিন্তা দূর করতে এগিয়ে এল জাতীয় নির্বাচন কমিশন। ভোট সংক্রান্ত যাবতীয় প্রশ্ন, তথ্য ও অভিযোগ জানাতে চালু করা হয়েছে জাতীয় হেল্পলাইন নম্বর।
সূত্রের খবর, বিহারের পর বাংলায় SIR ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এই SIR আতঙ্ক মানুষের মধ্যে বেশ দৃঢ়ভাবে চেপে বসেছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এসআইআর একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া, যা দেশের বিভিন্ন রাজ্যে আগেও হয়েছে । তাই কোনও নাগরিকের ভয় পাওয়ার কারণ নেই। তবুও ভোটারদের ১০০ শতাংশ আশ্বস্ত করতে কমিশন বিশেষ উদ্যোগ নিয়েছে। কমিশনের তরফে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কমিশনের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ১. জাতীয় ভোটার হেল্পলাইন ১৯৫০ এবং দেশের ৩৬টি রাজ্য ও জেলা পর্যায়ের হেল্পলাইন সক্রিয় করা হয়েছে, যাতে নাগরিকদের সমস্ত প্রশ্নের দ্রুত সমাধান করা যায়। ২. ন্যাশনাল কন্ট্যাক্ট সেন্টার প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টোল-ফ্রি নম্বর ১৮০০-১১-১৯৫০-এ চালু থাকবে। প্রশিক্ষিত কর্মীরা নাগরিকদের ভোট সংক্রান্ত তথ্য ও সহায়তা দেবেন। ৩. প্রত্যেক রাজ্য ও জেলায় নিজস্ব স্টেট ও ডিস্ট্রিক্ট কন্ট্যাক্ট সেন্টার চালু করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে স্থানীয় ভাষায় নাগরিকদের সহায়তা করা যায়। ৪. সমস্ত প্রশ্ন ও অভিযোগ ন্যাশনাল গ্রিভ্যান্স সার্ভিস পোর্টাল-এর মাধ্যমে রেকর্ড ও ট্র্যাক করা যাবে।
কমিশনের নির্দেশিকায় আরও বলা হয়, ৫. নতুন চালু হওয়া ECINET পরিষেবা-র মাধ্যমে নাগরিকরা সরাসরি তাঁদের বুথ লেভেল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। একইসঙ্গে ECINET অ্যাপ ব্যবহার করেও এই সুবিধা নেওয়া যাবে। ৬. নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, সমস্ত অভিযোগের নিষ্পত্তি ও অগ্রগতি ৪৮ ঘণ্টার মধ্যে নিশ্চিত করতে হবে। ৭. পাশাপাশি নাগরিকরা চাইলে complaints@eci.gov.in-এ মেইল করে তাদের অভিযোগ জানাতে পারবেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের