নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হল চিঠি–যুদ্ধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশনের কাছে ত্রুটির অভিযোগের পাল্টা জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে SIR নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থানকে ‘মিথ্যাচার’ বলে কটাক্ষ করলেন তিনি।
রবিবার SIR প্রক্রিয়ায় একাধিক গলদের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চার পাতার চিঠি পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের হয়রানি, অসুস্থ ও বৃদ্ধদের শুনানিতে যেতে বাধ্য করা, সহ BLA-দের ভূমিকা খর্ব করার অভিযোগে নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এর ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা আক্রমণে নামেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার সকালে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠিয়ে তিনি দাবি করেন, SIR প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্বেগ আদতে ‘মরিয়া রাজনৈতিক কল্পনা’। সমাজমাধ্যমে চিঠিটি পোস্ট করে শুভেন্দু লেখেন, নির্বাচন কমিশনের এই বিশেষ সংশোধন অভিযান আসলে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের ‘গোপন ভোট ব্যাঙ্কের' মুখোশ খুলে দিয়েছে। শুভেন্দুর অভিযোগ, মৃত, ভুয়ো, অবৈধ ভোটার ও অনুপ্রবেশকারীদের ব্যবহার করেই বছরের পর বছর ভোটের ফায়দা তুলেছে তৃণমূল।
আগামী ২২ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে
আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ
মোদিকে পাল্টা কটাক্ষ মদনের
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
ট্রাইবুন্যালের ভূমিকা খতিয়ে দেখতে সক্রিয় শীর্ষ আদালত
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
শান্তিপূর্ণ নির্বাচনে তৎপর প্রশাসন
সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
সোমবারের মধ্যে আদালতে পেশ করার নির্দেশ
দ্বিতীয় দফার ভোটে প্রচারের ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
সম্পূর্ণ বিষয়টি শুভেন্দু অধিকারীর চাল বলে অভিযোগ পুলিশ কর্তার পুত্রের
সম্পূর্ণ বিভ্রান্তিমূলক খবর বলে দাবি তৃণমূলের
আটক করে তাকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে
ইডি অভিযান ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন