নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা হচ্ছে এই অভিযোগ তুলে মঙ্গলবার নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। ভোটার তালিকা সংশোধনের চলমান প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন ও আপত্তি তুলে ধরে কমিশনের দৃষ্টি আকর্ষণ করে শাসকদল। সাধারণ মানুষের যাতে অযথা হয়রানির শিকার হতে না হয় তা নিশ্চিত করার দাবি তোলে প্রতিনিধি দল।
মঙ্গলবার কমিশনের দফতরে অনুষ্ঠিত বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা, সাংসদ পার্থ ভৌমিক এবং বিধায়ক বাপী হালদার ও পুলক রায়। বৈঠকে ভোটার তালিকা সংশোধনের নিয়ম ঘনঘন বদলানোর ফলে সাধারণ ভোটারদের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে অভিযোগ জানানো হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সম্প্রতি নির্বাচন কমিশন একের পর এক নতুন নিয়ম সামনে আনছে।
চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, এখন বলা হচ্ছে রাজ্যের ৮১টি বিধানসভা কেন্দ্রে ‘নলেজ, অ্যাটিটিউড, প্র্যাকটিস’ সার্ভে করা হবে। কিন্তু কোন যুক্তিতে এই ৮১টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে, তা কমিশন এখনও স্পষ্ট করেনি। পাশাপাশি নতুন ভোটার সংযোজন ও ভোটার স্থানান্তর সংক্রান্ত সমস্ত অনলাইন তথ্য কমিশনের কাছে চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
চন্দ্রিমার আরও অভিযোগ, এতদিন কমিশনের তরফে জানানো হচ্ছিল, ২০০২ সালের ভোটার তালিকায় বাবা, মা, ঠাকুমা বা ঠাকুরদার নাম থাকলেই ভোটার পরিচয় প্রমাণে তা যথেষ্ট। কিন্তু হঠাৎ করেই তাদের সঙ্গে সম্পর্কের প্রমাণ চাওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত বিভ্রান্তিকর। তার কথায়, 'কমিশন বারবার এভাবে তথ্য চাইছে, যা মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করছে।'
এদিন হিয়ারিং সেন্টারের অবস্থান নিয়েও আপত্তি তোলে তৃণমূল। অভিযোগ, বহু ক্ষেত্রে এমন জায়গায় হিয়ারিং সেন্টার করা হয়েছে, যেখানে পৌঁছতে মানুষকে ৩০-৪০ কিলোমিটার পথ অতিক্রম করতে হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মানুষের সুবিধার্থে পুরসভা বা পঞ্চায়েত অফিসে হিয়ারিং সেন্টার করার প্রস্তাবও দেয় তৃণমূল নেতৃত্ব।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের