নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR প্রক্রিয়াকে ঘিরে ক্রমশ তীব্র হচ্ছে অসন্তোষ। একাধিক BLO র মৃত্যুর অভিযোগ সামনে আসার পর সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন BLO দের একাংশ। মৃতদের পরিবারকে সঙ্গে নিয়েই ক্ষতিপূরণের দাবিতে সরব BLO অধিকার রক্ষা কমিটি।
সোমবার কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে জমায়েত হন BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা। তাদের অভিযোগ, পরিকল্পনাহীনভাবে SIR কাজ চাপিয়ে দেওয়া হয়েছে BLO দের ওপর। অতিরিক্ত কাজের চাপের মধ্যেই গত কয়েকদিনে একাধিক BLOর মৃত্যু হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। অথচ সেই পরিবারগুলির ক্ষতিপূরণ বা সহায়তা নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও কোনও স্পষ্ট পদক্ষেপ করা হয়নি।
এই দাবিতেই সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়ে চিঠি দেয় BLO অধিকার রক্ষা কমিটি। অভিযোগ, নির্ধারিত সময় না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। এক পর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে সিইও দফতরের ভেতরে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। এরপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কর্তব্যরত পুলিশকর্মীরা আন্দোলনকারীদের আটকাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। দফতর চত্বর জুড়ে সৃষ্টি হয় চরম উত্তেজনা ও বিশৃঙ্খলার পরিস্থিতি। দীর্ঘ সময় ধরে বিক্ষোভ চলায় এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের