নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়া ঘিরে জল্পনার মধ্যেই নতুন সাংগঠনিক তৎপরতায় নামছে বিজেপি। কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার লক্ষ্যে রাজ্যজুড়ে ৭০০টি শিবির আয়োজনের পরিকল্পনা নিয়েছে দল। শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় সহায়তা করাই হল এর আসল উদ্দেশ্য।
সূত্রের খবর, বুধবার সল্টলেকে বিজেপির রাজ্য কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সংগঠন সচিব বি.এল. সন্তোষ, ভার্চুয়ালি যুক্ত ছিলেন সুনীল বনশল। বৈঠকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ জেলার সভাপতি ও নেতৃত্বরা অংশ নেন। সিদ্ধান্ত হয়, রাজ্যের প্রতিটি জেলা ও ব্লক স্তরে শীঘ্রই CAA বিষয়ক শিবির আয়োজন করা হবে।
প্রত্যেক ক্যাম্পে সাধারণ মানুষ, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার শরণার্থীদের সিএএ সম্পর্কে সচেতন করা হবে। পাশাপাশি আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় নথি সংগ্রহ এবং নাগরিকত্বের প্রক্রিয়ায় প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। বিজেপির রাজ্য নেতৃত্বের মতে, এই শিবিরগুলির লক্ষ্য শুধুমাত্র নাগরিকত্বের আবেদন নয়, বরং মানুষকে কেন্দ্রীয় সরকারের নীতির সঙ্গে সংযুক্ত করা। পাশপাশি, বৈঠকে সীমান্তবর্তী জেলাগুলির ওপরও বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের