নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR নিয়ে চলা উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফের রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ দল। বুধবার তারা দিল্লি থেকে উত্তরবঙ্গে পৌঁছাবে তিন সদস্যের প্রতিনিধি দল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখতেই এই সফর বলে কমিশন সূত্রে খবর।
SIR নিয়ে রাজ্য - কেন্দ্রের সংঘাত তুঙ্গে। একদিকে যখন বিজেপির পক্ষ থেকে SIR এর সমর্থনে মিছিল করা হচ্ছে অপরদিকে, SIR এর বিরোধিতা করে পথে নামছে শাসক দল। আর এই আবহেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। বুধবার বাগডোগরা হয়ে উত্তরবঙ্গের তিন জেলায় সফর শুরু করবেন তারা। তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। ৫ থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে এই পরিদর্শন।
বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও কোচবিহারের জেলাশাসকের দফতরে বৈঠক করবেন কমিশনের আধিকারিকরা। ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। পরে টিমটি জলপাইগুড়িতেও পরিদর্শনে যাবে বলে জানা গেছে। প্রতিনিধিদলের সঙ্গে থাকছে একটি বিশেষ টেকনিক্যাল টিম, যারা মাঠপর্যায়ে এসআইআর প্রক্রিয়ার গতি, ফর্ম বিতরণের অবস্থা এবং তথ্য সংগ্রহের পদ্ধতি খতিয়ে দেখবে।
আগামী ১০ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত
অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি নেতৃত্বরা
জরুরি ব্যাঙ্কের কাজ ফেলে রাখবেন না
৬৩৫ মিটার দীর্ঘ নতুন প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবে ২৪-২৫ কামরার দূর পাল্লার ট্রেন, বাড়বে যাত্রী পরিষেবার মান
অভিযুক্তদের পায়ে হাঁটিয়ে ঘটনাস্থল ঘোরানো হয়
২৮ আগস্ট তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস
সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিস্ফোরক দাবি ঋতব্রতের
১৪ জনকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত
দেশবিরোধী স্লোগান দিলে বরদাস্ত নয় স্পষ্ট বার্তা শমীকের
১২ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে সিটু
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মেটিয়াবুরুজের বিধায়ক আবদুল খালেক
অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে
শনিবার আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কুণাল ঘোষের
অর্থের অভাব হবে না বলেই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের