নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যজুড়ে SIR উত্তেজনার আবহে মঙ্গলবার রাজপথে তৃণমূল। রাজপথে SIR এর প্রতিবাদে মেগা মিছিলের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, ঠিক একই দিনে পানিহাটিতে পাল্টা মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। SIR নিয়ে দুই শিবিরের এই সরাসরি রাস্তায় সংঘাত ঘিরে তুঙ্গে রাজনৈতিক পারদ।
মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে SIR প্রক্রিয়া। বুথ লেভেল অফিসাররা এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন ভোটার তালিকার সংশোধনের কাজ করতে। একই দিনে, SIR এর বিরোধিতা জানাতে পথে নামছে তৃণমূল কংগ্রেস। দুপুর ২টোয় কলকাতার রেড রোডে ড. বি. আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হবে মেগা মিছিল। ৩.৮ কিলোমিটার দীর্ঘ এই মিছিল রানি রাসমণি অ্যাভিনিউ, ডোরিনা ক্রসিং, কে.সি. দাস, সেন্ট্রাল অ্যাভিনিউ, মহম্মদ আলি পার্ক, মহাজাতি সদন হয়ে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে।
মিছিল শেষে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে বড় মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিলে উপস্থিত থাকবেন কলকাতা ও আশপাশের জেলার তৃণমূল কর্মী, মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর ও নেতারা।
মিছিলের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। রাস্তাজুড়ে লাগানো হয়েছে বিশাল হোর্ডিং, ব্যানার ও পতাকা। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের প্রতিটি মোড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কলকাতা পুলিশ। নিরাপত্তায় তৎপর পুলিশ। মিছিল উপলক্ষ্যে এদিন সমস্ত পুলিশ কর্মী থেকে পুলিশ আধিকারিক প্রত্যেকে উপস্থিত থাকবে রাজপথে। নিরাপত্তার পাশাপশি যান চলাচলের দিকেও বিশেষ নজর রাখছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের