নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR ঘিরে ধারাবাহিক বিতর্ক, আন্দোলন ও রাজনৈতিক প্রতিক্রিয়ার মধ্যেই অবশেষে পিছু হটল জাতীয় নির্বাচন কমিশন। বাংলা-সহ ১২টি রাজ্যে খসড়া ও চূড়ান্ত দুই ভোটার তালিকা প্রকাশের সময়সীমাই পিছিয়ে দেওয়া হল। ফলে কিছুটা হলেও স্বস্তি পেল BLO রা।
দীর্ঘদিন ধরে SIR কাজের চাপে রাজ্যের একাধিক জায়গায় BLO দের মৃত্যু ও আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। এই নিয়ে কার্যত ক্ষোভ ছড়িয়ে পড়েছে একাংশ BLO দের মধ্যে। এই আবহে রবিবার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ ডিসেম্বরের বদলে ১৬ ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। পরিবর্তিত হল চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখও। আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ফর্ম জমা দেওয়া, গ্রহণ ও অ্যাপে আপলোডের সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ১১ ডিসেম্বর।
নতুন সময়সূচি অনুযায়ী, ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, ১৬ ডিসেম্বর–১৫ জানুয়ারি দাবি ও আপত্তি জানানোর সময় নির্ধারিত হয়েছে। এছাড়াও, ১৬ ডিসেম্বর–৭ ফেব্রুয়ারি হবে হেয়ারিং প্রক্রিয়া , ১৪ ফেব্রুয়ারি হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। সময়সূচি পরিবর্তনের কারণ হিসেবে আনুষ্ঠানিকভাবে কমিশনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
তবে মনে করা হচ্ছে, গ্রাউন্ড-জিরোয় কর্মরত বিএলওদের সীমাহীন কাজের চাপ, দীর্ঘ সময় কাজ করার ফলে একাধিক মৃত্যু বা আত্মহত্যার ঘটনা এবং তাদের ধারাবাহিক প্রতিবাদের জেরেই কমিশনের এই পদক্ষেপ। এছাড়া প্রশাসনের উচ্চস্তরের আধিকারিকরাও মাত্র এক মাসে তালিকা প্রস্তুতের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন বিপুল ভুলভ্রান্তির। সব দিক বিচার করেই সময় বাড়ানোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের