নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR নিয়ে বাড়তে থাকা আতঙ্ক ঘিরে মঙ্গলবার মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা ও জনসভা ঘিরে তুঙ্গে উত্তেজনা। মতুয়া সমাজের দুশ্চিন্তা দূর করতেই এদিন সরাসরি তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী।
SIR নিয়ে মতুয়াদের আতঙ্ক দিন দিন যেন বাড়ছে। ভোটার তালিকা নাম বাদ যাতে বাদ না যায় তার প্রতিবাদে আমরণ অনশনে বসেছিলেন মতুয়াদের একাংশ। রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরও সেখানে যোগদান করেন। টানা ১০ দিনের অনশনের পর অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনশন তোলেন মতুয়া সম্প্রদায়। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার মতুয়াগড়ে পদযাত্রা ও প্রতিবাদ সভা করবেন।
দুপুরে মুখ্যমন্ত্রী প্রথমে হেলিকপ্টারযোগে বনগাঁ পৌঁছবেন। সেখান থেকে গাড়িতে গাইঘাটার চাঁদপাড়া যাবেন এবং চাঁদপাড়া থেকে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রা করবেন। মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে সকাল থেকেই ঠাকুরনগরজুড়ে তীব্র ব্যস্ততা, নিরাপত্তাও আঁটোসাটো। গোটা এলাকা সিসিটিভিতে পর্যবেক্ষণে, পাশাপাশি হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এদিন মুখ্যমন্ত্রী পথযাত্রা শেষে বনগাঁর ত্রিকোণ পার্কে একটি বড় জনসভায় বক্তব্য রাখবেন। যদিও তিনি ঠাকুরবাড়িতে যাবেন কি না তা এখনও স্পষ্ট নয়। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর জানান, 'মুখ্যমন্ত্রী সবসময় মতুয়া সমাজের পাশে থেকেছেন। এসআইআর নিয়ে মানুষের মধ্যে যে বিভ্রান্তি ও দুশ্চিন্তা তৈরি হয়েছে, তা দূর করতেই তিনি আজ মতুয়াগড়ে আসছেন।'
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের