নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যজুড়ে SIR আতঙ্কে পরপর মৃত্যুর ঘটনায় এবার সরাসরি পদক্ষেপ তৃণমূল নেতৃত্বের। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত হল বিশেষ কমিটি। এই কমিটির সদস্যরা SIR-জনিত ‘আতঙ্কে’ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন।
রাজ্যের একের পর এক মৃত্যুর ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, SIR প্রকল্পের কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ভয় ছড়িয়ে পড়েছে, যার জেরে একাধিক প্রাণহানি ঘটেছে। এই পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পথে নেমে প্রতিবাদ মিছিল করেছেন। এবার বাস্তব সহায়তা পৌঁছে দিতে গঠন করা হল একটি বিশেষ কমিটি। যারা রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে স্বজনহারাদের পাশে দাঁড়াবে।
শনিবারই এই কমিটির নেতারা মোট পাঁচটি স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করবেন। আগরপাড়ায় SIR আতঙ্কে আত্মহত্যা করা প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করবেন সামিরুল ইসলাম ও পার্থ ভৌমিক। টিটাগড়ে মৃত কাকলি সরকারের পরিবারের সঙ্গে দেখা করবেন শশী পাঁজা ও তৃণাঙ্কুর ভট্টাচার্য। ডানকুনি নজরুলপল্লির বাসিন্দা হাসিনা বেগমের পরিবারের সঙ্গে দেখা করবেন চন্দ্রিমা ভট্টাচার্য ও সুদীপ রাহা।
এছাড়াও, উলুবেড়িয়ার খলিসানিতে নিহত যুবক জাহির মালের পরিবারের সঙ্গে দেখা করবেন অরূপ চক্রবর্তী ও তার দল। শেওড়াফুলিতে মৃত এক মহিলার পরিবারের সঙ্গে দেখা করবেন জয়া দত্ত ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। শুধুমাত্র সহানুভূতির বার্তা নয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তাও প্রদান করা হবে তৃণমূলের পক্ষ থেকে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের