নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR-এর আবহে রাজ্যে হুড়োহুড়ি বার্থ সার্টিফিকেটের। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নাগরিকত্ব প্রমাণের নথি সংগ্রহে ব্যস্ত সাধারণ মানুষ। বৃহস্পতিবার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্থ সার্টিফিকেট নিতে সাধারণ মানুষকে দেখা গেল লম্বা লাইনে।
রাজ্যে জোরকদমে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR প্রক্রিয়া। ব্লক লেভেল অফিসাররা এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন। কীভাবে তথ্য যাচাই করতে হবে এবং কোন কোন নথি প্রয়োজন তা বুঝিয়ে দিচ্ছেন তারা। এই পরিস্থিতিতেই শহর কলকাতার অন্যতম বড় হাসপাতাল আর জি কর মেডিক্যাল কলেজে দেখা গিয়েছে ভিড়ের চিত্র।
বার্থ সার্টিফিকেট নিতে সকাল থেকেই লম্বা লাইন পড়ছে হাসপাতালের রেজিস্ট্রেশন বিভাগে। SIR প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের নির্দেশে যে নথি যাচাই প্রক্রিয়া রয়েছে বার্থ সার্টিফিকেট তার মধ্যে একটি। আর তাই নাগরিকত্বের প্রমাণ হিসেবে এখন অনেকেই জন্ম সনদ সংগ্রহ করে রাখতে চাইছেন।
তবে বার্থ সার্টিফিকেট নিতে গিয়ে কিছু সমস্যারও মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই অভিযোগ করছেন, OTP না পাওয়ার কারণে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারছেন না। এ বিষয়ে আর জি কর মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানান, ' বার্থ সার্টিফিকেট এখন অনলাইনে দেওয়া হয়। আবেদনকারীরা রেজিস্টার করার পর তাঁদের ফোনে OTP যায়। কেন অনেকেই সেটা পাচ্ছেন না, তা আমরা IT বিভাগকে জানিয়েছি।' তিনি আরও জানান, '১০ বছরের বেশি বয়সিদের জন্য বার্থ সার্টিফিকেট হাসপাতাল থেকে দেওয়া হয় না। তাঁদের সংশ্লিষ্ট পুরসভা বা স্বাস্থ্য দফতরের অফিসে যোগাযোগ করতে হবে।'
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা