নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ভোটের মুখে জোট-সমীকরণে বড় ধাক্কা। সিপিএম ও আইএসএফের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে সরাসরি অবস্থান স্পষ্টকরলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। তার মন্তব্য, 'সিপিএম ও আইএসএফের সঙ্গে জোট করব না।' তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তরজা তুঙ্গে।
নিউটাউনের পাঁচতারা হোটেলে মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠকের পর থেকেই বাম শিবিরে অস্বস্তি বাড়ে। দলীয় অন্দরে প্রশ্নের মুখে পড়তে হয় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে। শরিক দলগুলির পাশাপাশি সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকেও ওঠে প্রশ্ন এই বৈঠকের আদৌ প্রয়োজন ছিল কি না। আর এই নির্বাচনকে সামনে রেখে বাম শিবিরের সঙ্গে একাধিকবার জোটের ইঙ্গিত দিয়েছে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর।
তবে আচমকাই সুর বদলে হুমায়ুন বলেন, ' সিপিএম ও আইএসএফ যে পরিমাণ আসন চাইছে, তাতে আমি সম্মত নই। তাই আমি সিপিএম ও আইএসএফের সঙ্গে জোট করব না।' শুধু তাই নয়, হুমায়ুন কবীর স্পষ্ট জানিয়েছেন, তিনি 'সিপিএমকে শূন্য থেকে মহাশূন্যে পাঠানোর ব্যবস্থা করবেন।' হুমায়ুন কবীরের এই মন্তব্যে কার্যত স্পষ্ট যে বাম শিবিরের সঙ্গে কোনরকম জোট করছেন না তিনি।
তবে ব্যক্তি হিসেবে মহম্মদ সেলিমকে সমর্থনের কথা জানিয়ে হুমায়ুন বলেন, 'মুর্শিদাবাদের কোনও আসনে সেলিম লড়লে তাকে সমর্থন করব। তিনি যাতে বিধায়ক হয়ে বিধানসভায় আসেন, সেই চেষ্টা করব।' ভোটের আগে বাম শিবিরে জোটের দড়ি টানাটানিতে নতুন মাত্রা যোগ করলেন হুমায়ুন কবীর। জোট না হলেও ব্যক্তি সমর্থনের বার্তা রাজনীতিতে ভিন্ন সুর তুলেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের