নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোটের আগে কড়া বার্তা, ভোটের দিন জোরদার টহল সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন ‘সিংঘম’ খ্যাত পুলিশ পর্যবেক্ষক। আর সেই আবহেই দিনভর কন্ট্রোলরুমে থাকা নিয়ে প্রশ্নের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। নজরদারি থেকে বেরিয়ে কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল প্রার্থী।
উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ হিসেবে পরিচিত অজয় পাল শর্মার কড়া অবস্থানের মধ্যেই ফলতায় নজর কেড়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। ভোটের দিন সকাল থেকে তিনি দলীয় কার্যালয়ের কন্ট্রোলরুমেই ছিলেন বলে জানা যায়। এতেই রাজনৈতিক মহলের অনেকেই মনে করছিলেন অজয় পাল শর্মার ভয়ে তিনি এই অবস্থান নিয়েছেন।
যদিও ভোট শেষে জাহাঙ্গির খান নিজেই সেই জল্পনায় জল ঢেলে জানান, ' স্ট্র্যাটেজি তো নিশ্চয়ই আছে। আজকের নয়। ২০১৬ সাল, ২০১৯ সাল, ২০২১ সাল, ২০২৩, ২০২৪ সাল, আবার ২০২৬ সালেও একই সিস্টেম। আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। সন্দেহ হচ্ছে। আমার কাজ গোটা ফলতা, বজবজ, মেটিয়াবুরুজ বিধানসভায়। আমাকে প্রত্যেকটি বিধানসভায় খোঁজখবর নিতে হচ্ছে। কন্ট্রোলরুম খুলতে হচ্ছে। এটা নতুন কিছু নয়।'
কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলেন জাহাঙ্গির খান। তিনি বলেন, ' নির্বাচন কমিশন, পুলিশ অবজার্ভারের মদতে কেন্দ্রীয় বাহিনী যেভাবে অত্যাচার করেছে তা কোনওদিন দেখিনি।' এদিন, ফের একবার হাঙ্কারের সুরে তৃণমূল প্রার্থী বলেন, ' সিংহ হয়ে এসেছিল ৪ তারিখের পর কুত্তা হয়ে উত্তরপ্রদেশে ফিরবে। শুরুটা ওরা করেছে শেষ আমরা করবো। আমরা অবশ্যই জবাব দেব। কীভাবে উত্তরপ্রদেশে থেকে টেনে এনে বাংলার হাই কোর্টে আনা যায়, তার যোগ্য জবাব আমরা ৪ তারিখের পর দেব।'
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের