নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাতের অন্ধকারে শিলাবৃষ্টির দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বিস্তীর্ণ এলাকা। এই ঘটনায় চরম সংকটে পড়েছেন মাথাভাঙার কৃষিজীবিরা। বর্তমানে দ্রুত প্রশাসনিক সহযোগিতার আশায় দিন গুনছেন বিপর্যস্ত পরিবারগুলি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাথাভাঙা ১ নম্বর ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় বুধবার গভীর রাতে আচমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বড় আকারের শিলা পড়তে শুরু করে। এর জেরে তামাক, ভুট্টা, ধান, আলু ও কচু-সহ একাধিক অর্থকরী ফসল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই মাঠ থেকে ফলন ঘরে তোলার কথা ছিল, কিন্তু প্রকৃতির এই রোষে সব শেষ হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের।

কৃষিকাজই যাঁদের একমাত্র ভরসা, সেই সমস্ত প্রান্তিক মানুষ এখন তীব্র অনিশ্চয়তার মুখে। বিপর্যস্ত এলাকা পরিদর্শনে এদিন সকালেই পৌঁছান সংশ্লিষ্ট বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবলু বর্মন। তিনি ক্ষতিগ্রস্ত জমি ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয় কৃষক অমিত দাস জানান, 'আমরা অধিকাংশই ঋণ নিয়ে চাষ করি। কেউ ৩ বিঘা, কেউ ৪ বিঘা জমিতে ফসল লাগিয়েছি। সব মিলিয়ে প্রায় ৪৫ বিঘার বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬-৭টি বাড়ির টিনের ছাউনি ভেঙে গিয়েছে। শুধু বৃষ্টি হলে এতটা সমস্যা হত না, শিলাবৃষ্টিতেই সব শেষ হয়ে গেল। সরকারের কাছে আবেদন, আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক'।

অন্য বাসিন্দা জ্যোৎস্না দাস বলেন, 'শিলার আঘাতে ঘরের চাল এমনভাবে ভেঙেছে যে থাকার মতো পরিস্থিতি নেই। তামাক চাষ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, কীভাবে পরিস্থিতি সামলাব বুঝতে পারছি না। প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি'।
সাবলু বর্মন জানান, 'বৃষ্টিতে মানুষ বিপদের মুখে পড়েছে। তাঁদের পাশে থাকাটাই আমাদের দায়িত্ব। সরকারি সহায়তা পাওয়ার জন্য প্রয়োজনীয় করণীয় সম্পর্কে জানানো হয়েছে। নির্বাচনী আচরণবিধি জারি থাকায় সরাসরি কিছু করা সম্ভব হচ্ছে না। তবে মানুষকে আশ্বস্ত করেছি, সুযোগ পেলে তাঁদের পাশে থাকব এবং মুখ্যমন্ত্রীর উন্নয়ন আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেব'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের