নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বড় মোড়।প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তবে তার জামিনের ঘোর বিরোধিতা করা হয় ইডি আধিকারিকদের পক্ষ থেকে।
সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের ডায়েরি থেকে একশো জনেরও বেশি নাম পাওয়া গিয়েছে। সেই তালিকায় রয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নামও। আদালতে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ইডি। তবে প্রথমে রাজভবন থেকে চার্জশিট অনুমোদনের নথি না মেলায় সমস্যা তৈরি হয়েছিল। রাজ্যপালের অনুমতি মেলায় সেই জট কেটে যায় এবং আদালতে প্রয়োজনীয় নথিও পেশ করা হয়।
তবে আত্মসমর্পণের পর আগাম জামিনের আবেদন করেন চন্দ্রনাথ। কিন্তু তার জামিনের আবেদন ইডি কড়া ভাষায় বিরোধিতা করে। তদন্তকারী সংস্থার দাবি ছিল, তিনি প্রভাবশালী পদে থাকায় বাইরে থাকলে তদন্তে প্রভাব ফেলতে পারেন। ইডি তাঁকে সাত দিনের হেফাজতে চাইলে বিচারক সেই দাবি খারিজ করেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন তাকে ফের আদালতে হাজির থাকতে হবে। ততদিন পর্যন্ত বোলপুরে থাকার নির্দেশও দেওয়া হয়েছে। মন্ত্রীকে এর আগেও একাধিকবার তলব করেছিল ইডি। কিন্তু বারবার তিনি হাজিরা এড়িয়ে যান। অবশেষে শনিবার তিনি সরাসরি আদালতে আত্মসমর্পণ করলেন।
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের