নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার শিক্ষাব্যবস্থায় বড় নীতিগত সিদ্ধান্তের ইঙ্গিত দিল কেন্দ্র ও রাজ্য। আগামী ২ বছর রাজ্যে কোনও নতুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হবে না বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মুখোপাধ্যায়। জাতীয় শিক্ষা নীতি চালুর প্রস্তুতির মধ্যেই বিকাশ ভবনের উচ্চপর্যায়ের বৈঠক শেষে এই ঘোষণা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। সরকারের দাবি, অতীতের অনিয়ম ও দুর্নীতির অভিযোজের ভিত্তিতেই এই সিদ্ধান্ত সরকারের।
বিকাশ ভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে শিক্ষা দফতরের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মুখোপাধ্যায়, উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ-সহ শীর্ষ আধিকারিকরা। বৈঠক শেষে সুকান্ত মজুমদার জানান, আগামী দু বছর রাজ্যে কোনও নতুন বেসরকারি স্কুল, কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিএড কলেজকে অনুমোদন দেওয়া হবে না। এই সময়ের মধ্যে ইতিমধ্যেই অনুমোদিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির অডিট রিপোর্ট, নথিপত্র এবং পরিচালন ব্যবস্থা খতিয়ে দেখা হবে।
সরকারের মতে, শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং অতীতের অনিয়মের অভিযোগের নিরপেক্ষ মূল্যায়নের জন্যই এই পদক্ষেপ জরুরি। তৃণমূল আমলে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণের অভিযোগ উঠেছিল একাধিকবার। বর্তমান বিজেপি সরকার শিক্ষাকে ব্যবসা পর্যায়ে নিয়ে আসতে নারাজ। আর এই আবহে সুকান্ত মজুমদারের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের