নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে বিপর্যস্ত গোটা শহর। সেই জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যুর খবর সামনে এসেছে। সেই মৃত্যুর ঘটনায় ঘটনায় শোকপ্রকাশের পাশাপাশি বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য এবং চাকরির আশ্বাস দিয়েছেন মাননীয়া।
সূত্রের খবর, সোমবার রাতের প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরে একাধিক মৃত্যুর ঘটনায় আগেই শোকবার্তা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার সকালে এক মৃতের পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেন তিনি। দুপুরে ভবানীপুরে পুজো উদ্বোধনে গিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি মৃতের পরিবারকে রাজ্যের পক্ষ থেকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি, মৃতদের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার আশ্বাসও দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, 'সিইএসসিকে আমি বলেছি চাকরির ব্যবস্থা করতে। যদি তারা না দেয়, তবে রাজ্যের পক্ষ থেকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে।' পাশাপাশি, সিইএসসিকে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্যও অনুরোধ জানান তিনি।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের