নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বিধানসভায় তৃণমূল বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। ইতিমধ্যেই কয়েকজন বিধায়ক স্বীকার করেছেন যে সংশ্লিষ্ট নথিতে থাকা স্বাক্ষর তাঁদের নয়। এই পরিস্থিতিতে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিধানসভার ঘাসফুল শিবিরের মোট ১৪ জন বিধায়কের সই জাল করার অভিযোগ সামনে এসেছে। এঁদের মধ্যে বাহারুল ইসলাম, অরূপ রায় ও শুভাশিস দাসের মতো ৩ বিধায়ক সিআইডির জেরায় স্বীকার করে নিয়েছেন যে, নথিপত্রে থাকা সইগুলো তাঁদের নয়। ঘটনায় একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। জালিয়াতির সূত্র ধরে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানীভবনে তলব করেছিল সিআইডি। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি উপস্থিত হতে পারেননি। উল্লেখ্য, গত শনিবার সোনারপুরে দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে তিনি জনরোষের শিকার হন। আহত অবস্থায় বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সংবাদমাধ্যমকে বলেন, ‘‘একজন জনপ্রতিনিধির সই অন্য কেউ করে দেবেন-এটি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই জালিয়াতির পেছনে কারা রয়েছে, তাঁদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আইন তার কাজ করবে, এক্ষেত্রে কোনো রাজনৈতিক পক্ষপাতিত্বের সুযোগ নেই।’’
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের