নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধায়কদের সই জাল কাণ্ডের তদন্তে এবার নতুন মোড়। তৃণমূল সাংসদ তথা প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। আর সেই খবর সামনে আসতেই তীব্র আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা আইনি লড়াইয়ের প্রশ্ন তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার বিধায়কদের সই জাল-কাণ্ডে তৃণমূল সাংসদ তথা সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন সিআইডির এক আধিকারিক। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ করা হয় বলেই জানা গেছে। এরপরই ক্ষোভ প্রকাশ করে কলকাতা হাই কোর্ট বার অ্যাসোসিয়েশনকে চিঠি লেখেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি জানান, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের বিরুদ্ধে শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা একটি মামলায় তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষে সওয়াল করছেন। সেই মামলায় বিরোধী দলনেতার স্বীকৃতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
পরবর্তীতে কয়েকজন বিধায়কের স্বাক্ষর জাল হওয়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে বিধানসভার সচিব হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেন এবং পরে তদন্তভার সিআইডির হাতে যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, একজন আইনজীবী হিসেবে আদালতে তার পেশাগত দায়িত্ব পালন করার কারণেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে। চিঠিতে তিনি প্রশ্ন তুলেছেন, একজন সিনিয়র আইনজীবী, যিনি একটি মামলায় আদালতে সওয়াল করছেন, তাকে সেই কারণেই পুলিশ কীভাবে জিজ্ঞাসাবাদ করতে পারে?
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের