নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা -
নির্বাচন কমিশনের নির্দেশে ওসির বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে প্রতিবাদ জানালেন প্রধান দুই শিবিরের প্রার্থী। বিষয়টি ঘিরে হিঙ্গলগঞ্জ এলাকায় তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এখন দেখার, রাজনৈতিক নেতৃত্বের এই প্রতিবাদের পর কমিশন ওসির সাসপেনশন নিয়ে পুনরায় কোনো ভাবনাচিন্তা করে কি না।
স্থানীয় সূত্রে জানা গেছে, হিঙ্গলগঞ্জের ওসি সন্দীপ সরকারের বিরুদ্ধে দুষ্কৃতীদের সঙ্গে মেলামেশার অভিযোগ উঠেছিল। পাশাপাশি রাজনৈতিক পক্ষপাতিত্বের মতো গুরুতর নালিশও জমা পড়েছিল। সেই রিপোর্টের ভিত্তিতেই তাকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কোনো আদেশ না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য তাকে সাসপেনশনে থাকতে হবে। এই রদবদলের খবর প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে অভিযুক্ত আধিকারিকের পাশে দাঁড়িয়েছেন এলাকার দুই প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।
ঘটনা প্রসঙ্গে বিজেপি প্রার্থী রেখা পাত্র জানান, ‘সন্দীপ সরকার একজন অত্যন্ত ভালো মানুষ। ওনাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তিনি যা করেছেন মোটেও ভুল কাজ করেননি। ওনার জন্য আমরা প্রয়োজনে আন্দোলনে নামব। আমরা ওনাকে হিঙ্গলগঞ্জে ফিরিয়ে আনবই'।
অন্যদিকে, তৃণমূল প্রার্থী আনন্দ সরকার বলেন, ‘নির্বাচন কমিশন ইচ্ছা খুশিমতো কাজ করছে। ওনাদের স্বেচ্ছাচারিতা এবং হঠকারিতা কতটা নিচু স্তর পর্যন্ত পৌঁছেছে, তা একজন দায়িত্বপ্রাপ্ত ওসিকে সাসপেন্ড করার ঘটনা থেকেই পরিষ্কার। এই ঘটনাটি পুরোপুরি ইলেকশন কমিশনের স্বেচ্ছাচারিতা বলেই আমি মনে করি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের