নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। এই পরিস্থিতিতে সরকারি স্কুল থেকে বেসরকারি অফিসের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর। বেসরকারি স্কুলগুলির পাশাপাশি বেসরকারি অফিস গুলোকেও বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।
সূত্রের খবর, রাজ্যে রাতভর প্রবল বর্ষণের ফলে অধিকাংশ এলাকায় জল জমে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এই জমা জলে মধ্যেও সমস্ত অফিস যাত্রীদের রোজগারের তাগিদে ছুটতে হচ্ছে অফিসে। কিন্তু রাস্তা ঘাট জলমগ্ন পাশাপাশি যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আর তাই সকলের নিরাপত্তার কথা মাথায় রেখে মঙ্গলবার থেকেই রাজ্যের সমস্ত স্কুল গুলিতে পুজোর ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলগুলিকে অন্তত ২ দিন ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে, বেসরকারি অফিসগুলিকে আগামী দু’দিন ওয়ার্ক ফ্রম হোম চালু করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি জানান, 'কোভিদের সময় আমরা দেখেছি বাড়িতে বসে কাজ করা যায়। যেহেতু দুর্যোগের পরিস্থিতি বাড়ছে আর এর রেশ বেশ কিছুদিন থাকবে। তাই বেসরকারি অফিস গুলোকে অনুরোধ করব আগামী ২ দিন যাতে ওয়ার্ক ফ্রম হোম করা যায়।' সাধারণ মানুষকে অপ্রয়োজনে জলমগ্ন রাস্তায় না বেরোনোরই পরামর্শ মুখ্যমন্ত্রীর।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের