নিজস্ব প্রতিনিধি , মালদহ - শহরের ব্যস্ত এলাকায় হাইড্রেনের মধ্যে পড়ে থাকতে দেখা গেল অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণপল্লী অঞ্চলে। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , শনিবার বিকাল প্রায় চারটে নাগাদ কৃষ্ণপল্লী সাবওয়ে সংলগ্ন স্টেট ব্যাঙ্কের পাশে রাস্তার ধারে হাইড্রেনের মধ্যে মানবাকার কিছু নজরে আসে স্থানীয়দের। মুখ নিচের দিকে চোবানো, গায়ে নোংরা কালো জল লেগে থাকায় প্রথমে বিষয়টি স্পষ্ট বোঝা যায়নি।

পরবর্তীতে সন্দেহ হওয়ায় ভালো করে দেখার পর নিশ্চিত হওয়া যায়, সেটি একটি মানবদেহ। খবর ছড়াতেই এলাকায় ভিড় জমে যায়। পরে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
ঘটনাস্থলে উপস্থিত শুভঙ্কর সাহা জানান, 'প্রথমে মানুষ বলে বুঝতেই পারিনি। পরে ভালো করে দেখে বিষয়টি পরিষ্কার হয়। তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হয়। ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তবে আশা করি তদন্তে সব ধরা পড়বে'।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা