নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবিরাম বৃষ্টিতে এখনও কার্যত জলমগ্ন শহরতলি। রাস্তায় পড়ে থাকা খোলা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। শহরের এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় কড়া সুরে সিইএসসি ও ডিভিসিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, খোলা বিদ্যুতের তার নিয়ে উদাসীনতার অভিযোগে মুখ্যমন্ত্রী সরাসরি ফোন করলেন সিইএসসি কর্তা সঞ্জীব গোয়েঙ্কাকে। তিনি স্পষ্ট বার্তা দেন, শহরের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুতের তারগুলির যথাযথ যত্ন নেওয়া জরুরি। একইসঙ্গে ঘোষণা করেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত প্রতিটি পরিবারের হাতে অন্তত ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য পৌঁছে দেবে সরকার।
মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে পুজো উদ্বোধনের আগে ফের ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। তার স্পষ্ট বক্তব্য, বড় বান ও বাইরের রাজ্যের জল প্রবাহে পরিস্থিতি জটিল হয়েছে। গঙ্গা ভরাট হয়ে পড়লেও কেন্দ্রের পক্ষ থেকে ড্রেজিংয়ের জন্য কোনও অর্থ বরাদ্দ করা হয়নি। মুখ্যমন্ত্রী দাবি করেন, ' প্রকৃতি আমাদের হাতে নেই, কিন্তু জল কোথায় ফেলব, সেই ব্যবস্থার জন্য কেন্দ্রকে জবাব দিতে হবে। বাংলার জল সামলানোর ক্ষমতা বাংলার আছে।'
পাশাপাশি, এই বন্যার পরিস্থিতি নিয়ে সমাজ মাধ্যমে সমালোচনা করা ব্যক্তিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ' এই বিষয়টা রাজনীতি করার জন্য নয়। উত্তরাখণ্ড নিয়ে চাইলে আমিও রাজনীতি করতে পারতাম। ৪-৫ মাস ধরে টানা বর্ষা চলছে। তারপর পুজোর সময় এখন এই দুর্যোগ। গ্রীষ্ম থেকে শরৎ সবটাই এখন বর্ষাকাল হয়ে দাঁড়িয়েছে।'
সল্টলেক ও নিউটাউনে জল জমার কারণ হিসেবে মেট্রোর কাজকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, 'মেট্রোর জিনিসপত্র পড়ে নালা বন্ধ হয়ে গিয়েছে, NKDA থেকে আমাকে জানিয়েছে। নালা বন্ধ হয়ে যাওয়ায় ওই এলাকা পুরোপুরি জলমগ্ন। সেগুলো সরানো দরকার।'
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের